জাতীয় রাগবি প্রতিযোগিতার পুরুষ বিভাগে রংপুর জেলা দলকে ১৭-৫ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার রাগবি দল।
২৬টি দলের অংশগ্রহণে শুরু হওয়া জাতীয় পুরুষ ও নারী রাগবি প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা শুক্রবার সকালে পল্টন আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন, সাধারণ সম্পাদক আখতার উজ জামান এবং সহ-সভাপতি আবু মো. সজ্জাদ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী, সাতক্ষীরা, মাগুরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বাংলাদেশ আনসার ও গাইবান্ধা জয় লাভ করে। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ আনসারের কাছে হেরে ২৬ দলের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করে কুমিল্লা জেলা দল।
এদিকে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা দল। ম্যাচটি শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন