ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জন দুর্ভোগ

বাজারে বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখল

ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে ভ্রাম্যমান দোকানপাট

সাটুরিয়া বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানের কারণে পণ্যবাহি গাড়ী পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত জায়গা দিয়ে ঠিক মত চলাচল না করতে পেরে ভুগান্তির শিকার হচ্ছে । অনেক ক্ষেত্রে মানুষকে বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। যানজটও এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা প্রশাসন এ বিষয়ে একাধিকবার অভিযান পরিচালনা করে জরিমানা করলেও স্থায়ী কোনো সমাধান আসেনি। অভিযান শেষ হলেই আবারও দখলদাররা পূর্বের অবস্থানে ফিরে এসে দোকান বসাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে প্রশাসনের এই উদ্যোগগুলো সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে কোনো কার্যকর ফল পাওয়া যাচ্ছে না।

এসব অবৈধ দোকানপাটের কারণে সাটুরিয়া সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠের একটি অংশ ময়লা আবর্জনায় শিক্ষার্থীরা ঠিকমতো খেলাধুলা করতে পারছে না। পাশাপাশি পরিবেশ দূষণ ও নান্দনিকতা নষ্ট হচ্ছে

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বাজারে বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখল

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সাটুরিয়া বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানের কারণে পণ্যবাহি গাড়ী পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত জায়গা দিয়ে ঠিক মত চলাচল না করতে পেরে ভুগান্তির শিকার হচ্ছে । অনেক ক্ষেত্রে মানুষকে বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। যানজটও এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা প্রশাসন এ বিষয়ে একাধিকবার অভিযান পরিচালনা করে জরিমানা করলেও স্থায়ী কোনো সমাধান আসেনি। অভিযান শেষ হলেই আবারও দখলদাররা পূর্বের অবস্থানে ফিরে এসে দোকান বসাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে প্রশাসনের এই উদ্যোগগুলো সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে কোনো কার্যকর ফল পাওয়া যাচ্ছে না।

এসব অবৈধ দোকানপাটের কারণে সাটুরিয়া সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠের একটি অংশ ময়লা আবর্জনায় শিক্ষার্থীরা ঠিকমতো খেলাধুলা করতে পারছে না। পাশাপাশি পরিবেশ দূষণ ও নান্দনিকতা নষ্ট হচ্ছে

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত