ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

খেলা

৮ম জাতীয় সার্ফিংয়ে সাফল্য: হেলাল হোসেনকে সংবর্ধনা

সার্ফার হেলালকে সংবর্ধনা

কক্সবাজারে অনুষ্ঠিত ৮ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জনকারী হেলাল হোসেনকে অদ্য ৭ এপ্রিল, ২০২৬ খ্রি. সোনার পাড়াস্থ শাহ জব্বারিয়া হোটেলের কনফারেন্স রুমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উখিয়া উপজেলার অন্যতম ক্রীড়া সংগঠক মোহাম্মদ হোসাইন-এর পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ খেলোয়াড় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা হেলাল হোসেনের এই সাফল্যকে কক্সবাজারের সার্ফিং অঙ্গনের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

হোসাইন বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বঙ্গোপসাগর তীরের তরুণ প্রজন্মকে হেলালের অর্জনকে অনুসরণ করে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবর্ধিত হেলাল হোসেন তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

৮ম জাতীয় সার্ফিংয়ে সাফল্য: হেলাল হোসেনকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারে অনুষ্ঠিত ৮ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জনকারী হেলাল হোসেনকে অদ্য ৭ এপ্রিল, ২০২৬ খ্রি. সোনার পাড়াস্থ শাহ জব্বারিয়া হোটেলের কনফারেন্স রুমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উখিয়া উপজেলার অন্যতম ক্রীড়া সংগঠক মোহাম্মদ হোসাইন-এর পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ খেলোয়াড় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা হেলাল হোসেনের এই সাফল্যকে কক্সবাজারের সার্ফিং অঙ্গনের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

হোসাইন বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বঙ্গোপসাগর তীরের তরুণ প্রজন্মকে হেলালের অর্জনকে অনুসরণ করে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবর্ধিত হেলাল হোসেন তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত