সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি শক্তিশালী মর্টার শেল সফলভাবে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বিশেষ প্রক্রিয়ায় শেলটি ধ্বংস করেন।থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নয়াগাঙ্গেরপাড় এলাকায় শিশুরা খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি দেখতে পায়। কৌতূহলবশত স্থানীয় কয়েকজন যুবক শেলটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করে। তবে শেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসী। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন