প্রযুক্তির বিবর্তন আর সময়ের সঙ্গে ফ্যাশনের ধরন বদলেছে। তবে অতীতে ফিরে যাওয়ার নস্টালজিক আকর্ষণ এখনো কমেনি। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে সেই নস্টালজিয়াই পেয়েছে নতুন মাত্রা।
বর্তমানের ছবিকে এআইয়ের মাধ্যমে বদলে চার দশক আগের আশির দশকের আবহে নিজেকে দেখছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই রেট্রো ট্রেন্ডে এবার গা ভাসিয়েছেন দেশের বিনোদন জগতের তারকারাও।
চিত্রনায়িকা পূর্ণিমা নিজের একটি রেট্রো লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ট্রেন্ড’। তার সেই ছবিটি ভাইরাল হয়েছে।
আরেক নায়িকা তমা মির্জাও নিজের ছবি দিয়েছেন আশির দশকের লুকে। তার ক্যাপশন ‘ট্রেন্ড অনুসরণ করছি।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও আশির দশকের আবহে নিজেকে উপস্থাপন করেছেন। ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
এই ট্রেন্ডে পিছিয়ে নেই অভিনেত্রী সাফা কবীর ও তাসনিয়া ফারিণও। আশির দশকের লুকে নিজের ছবি প্রকাশ করে সাফা কবীর লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’
সাফার সেই পোস্টে তাসনিয়া ফারিণ মন্তব্য করেছেন, ‘ভালোই হতো।’
সংগীতশিল্পী পড়শীও এআইয়ের মাধ্যমে নিজেকে চার দশক আগের সময়ের একটি ফ্রেমে কল্পনা করেছেন। নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’
আরেক গায়ক প্রতীক হাসান পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পারফেক্ট’।
এআইয়ের মাধ্যমে আশির দশকের এই রেট্রো লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তারকাদের এমন ভিন্নধর্মী উপস্থাপনাও ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি করেছে নস্টালজিয়ার আবহ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন