ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জাতীয়

ওয়াকআউট থেকে ফিরে আবারও বিরোধীদলের ওয়াকআউট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ওয়াকআউট থেকে ফিরে আবারও বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে পরপর দুইবার ওয়াকআউট করেছে বিরোধী দলের। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এদিন ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় প্রথমবার ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। কিছুক্ষণ পর তারা অধিবেশন কক্ষে ফিরে আসেন।

এরপর মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনার সময় আবারও ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। তবে দ্বিতীয় দফায় তারা বিলটির আলোচনায় অংশ নেননি।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, মানবাধিকার কমিশন বিলটি দুর্বল আকারে সংসদে আনা হয়েছে। এ কারণে আমরা বিলটির আলোচনায় অংশ নেবো না।

এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ওয়াকআউট থেকে ফিরে আবারও বিরোধীদলের ওয়াকআউট

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে পরপর দুইবার ওয়াকআউট করেছে বিরোধী দলের। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এদিন ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় প্রথমবার ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। কিছুক্ষণ পর তারা অধিবেশন কক্ষে ফিরে আসেন।

এরপর মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনার সময় আবারও ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। তবে দ্বিতীয় দফায় তারা বিলটির আলোচনায় অংশ নেননি।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, মানবাধিকার কমিশন বিলটি দুর্বল আকারে সংসদে আনা হয়েছে। এ কারণে আমরা বিলটির আলোচনায় অংশ নেবো না।

এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান।


BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত