ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জাতীয়

জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ নাঈমা সুলতানা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই সবার প্রধান কাজ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই শহিদদের রক্তের প্রতিটি ফোঁটার মূল্যায়ন করতে হবে। শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করে যেতে হবে।Geographic Reference

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জুলাই গণঅভ্যুত্থানে নিজ বাসার বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহিদ নাঈমা সুলতানার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

শহিদ নাঈমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াতের আমির বলেন, নাঈমার মা তাকে অত্যন্ত যত্ন করে বড় করেছিলেন। কিন্তু স্বৈরাচারীদের গুলি সেই নাঈমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি এরই মধ্যে বহু শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নাঈমার পরিবারের বাসা তাঁর কাছাকাছি হওয়া সত্ত্বেও দেখা করতে কিছুটা দেরি হয়ে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি শহিদ নাঈমার পরিবারের জন্য দোয়া করেন এবং শহিদ পরিবারের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া করেন।

জামায়াতের আমির নাঈমা সুলতানার বাসায় আসবেন—এ খবর পেয়ে সেখানে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। এ সময় সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।সংবাদ প্রতিবেদন

সাক্ষাৎকালে তাঁর সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ স্থানীয় নেতারা।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ নাঈমা সুলতানা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই সবার প্রধান কাজ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই শহিদদের রক্তের প্রতিটি ফোঁটার মূল্যায়ন করতে হবে। শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করে যেতে হবে।Geographic Reference

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জুলাই গণঅভ্যুত্থানে নিজ বাসার বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহিদ নাঈমা সুলতানার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

শহিদ নাঈমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াতের আমির বলেন, নাঈমার মা তাকে অত্যন্ত যত্ন করে বড় করেছিলেন। কিন্তু স্বৈরাচারীদের গুলি সেই নাঈমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি এরই মধ্যে বহু শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নাঈমার পরিবারের বাসা তাঁর কাছাকাছি হওয়া সত্ত্বেও দেখা করতে কিছুটা দেরি হয়ে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি শহিদ নাঈমার পরিবারের জন্য দোয়া করেন এবং শহিদ পরিবারের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া করেন।

জামায়াতের আমির নাঈমা সুলতানার বাসায় আসবেন—এ খবর পেয়ে সেখানে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। এ সময় সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।সংবাদ প্রতিবেদন

সাক্ষাৎকালে তাঁর সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ স্থানীয় নেতারা।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত