ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

ক্রিকেট

ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর। ১৫ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ সাজিয়েছিল ভারত। এদিন সূর্যবংশীকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন স্যাঞ্জু স্যামসন।

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন বৈভব। তাতে তিনি পেছনে ফেলেছে শচীন টেন্ডুলকারের ১৬ বছর ২০৫ দিনের অভিষেক রেকর্ডকে। এখন দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড বৈভবের দখলে।

তবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারেননি বৈভব। মাত্র ১৭ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে বিদায় নেন তিনি। বৈভবের অভিষেক নিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, 'গত কয়েক মাসে ওর খেলা সবাই দেখেছেন। আত্মবিশ্বাসের সাথে সে বোলারদের ওপর চড়াও হয়েছে। তাকে আমরা চাপে পড়ে খেলাচ্ছি এমন না।'

'সে এই একাদশে জায়গা পাওয়ার যোগ্য। সে একদমই চাপ নেয় না। তাকে দলে পেয়ে ভালো লাগছে। নেটে ওর ব্যাটিংই বলে দেয় ও কেমন। দলে জায়গা পাওয়ার জন্য তুমুল লড়াই চলছে। গত দুই বছরে ভারত এতটাই মেধার দেখা পেয়েছে।'-যোগ করেন তিনি।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর। ১৫ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ সাজিয়েছিল ভারত। এদিন সূর্যবংশীকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন স্যাঞ্জু স্যামসন।

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন বৈভব। তাতে তিনি পেছনে ফেলেছে শচীন টেন্ডুলকারের ১৬ বছর ২০৫ দিনের অভিষেক রেকর্ডকে। এখন দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড বৈভবের দখলে।

তবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারেননি বৈভব। মাত্র ১৭ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে বিদায় নেন তিনি। বৈভবের অভিষেক নিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, 'গত কয়েক মাসে ওর খেলা সবাই দেখেছেন। আত্মবিশ্বাসের সাথে সে বোলারদের ওপর চড়াও হয়েছে। তাকে আমরা চাপে পড়ে খেলাচ্ছি এমন না।'

'সে এই একাদশে জায়গা পাওয়ার যোগ্য। সে একদমই চাপ নেয় না। তাকে দলে পেয়ে ভালো লাগছে। নেটে ওর ব্যাটিংই বলে দেয় ও কেমন। দলে জায়গা পাওয়ার জন্য তুমুল লড়াই চলছে। গত দুই বছরে ভারত এতটাই মেধার দেখা পেয়েছে।'-যোগ করেন তিনি।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত