ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জাতীয়

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

মালয়েশিয়া ও চীন সফর শেষে বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন, র‌্যালি বা গণজমায়েত না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও সড়কপথে জনসমাগম এড়িয়ে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।

বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা রয়েছে। 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়া ও চীন সফর শেষে বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন, র‌্যালি বা গণজমায়েত না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও সড়কপথে জনসমাগম এড়িয়ে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।

বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা রয়েছে। 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত