ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জাতীয়

ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

আজ   চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি ফরিদা ইয়াসমিন  বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।

তিনি আরও বলেন, এই সম্মাননা অর্জনে দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদানের জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সকল সিনিয়র অফিসারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে মীরসরাই  থানার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।

তিনি ভবিষ্যতেও আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পেশাদারিত্ব ও জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই মীরসরাই  থানার ওসি ফরিদা ইয়াসমিন কে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

আজ   চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি ফরিদা ইয়াসমিন  বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।

তিনি আরও বলেন, এই সম্মাননা অর্জনে দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদানের জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সকল সিনিয়র অফিসারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে মীরসরাই  থানার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।

তিনি ভবিষ্যতেও আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পেশাদারিত্ব ও জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই মীরসরাই  থানার ওসি ফরিদা ইয়াসমিন কে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত