ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জাতীয়

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাত শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও জামাতে অংশ নেন।

ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাত শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও জামাতে অংশ নেন।

ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত