ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জাতীয়

উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন: সংসদে নাহিদ

জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ চেয়ে সরব হয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কোথায় দুর্নীতি করেছেন, তার প্রমাণ দিতে সরকারি দলকে আহ্বান করেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওই বক্তব্যের পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান নাহিদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সংসদ সদস্য তার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ এবং অন্তর্বর্তী সরকারে তো আমি ছিলাম কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম আরও দুই একজন ছিলেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমি নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগের কথা তারা বললেন, তারাই সরকারে আছেন। তাদের এটা প্রমাণ করতে হবে এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছে তাদেরকে এই প্রমাণ দিতে হবে। নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন? আমি সেই প্রমাণ তাদের কাছে চাচ্ছি।’

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে বক্তব্য দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠার কথা উল্লেখ করেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগত ব্যাখ্যা দিতে দাঁড়ান নাহিদ।

নিজের বক্তব্যে বয়স ও জন্মদিনের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ‘আরেকটি বিষয় এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, আমার বয়স ২৮। আজ আমার জন্মদিন এবং আমি নবীন সদস্য কিন্তু এখানে আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। কারও ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। ফলে সবাই সংসদ সদস্য, সবাই যে সম্মান-মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সেই একই জিনিস প্রত্যাশা করি।’

এর বিপরীতে স্পিকার বলেন, ‘ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে আপনাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন। আর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কারও নাম নিয়ে বলেন নাই, বলেছেন তরুণ সদস্যরা, কারও নাম বলেন নাই তো।’

এরপর প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাঁড়িয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন ও তার দীর্ঘায়ু কামনা করেন।

শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, ‘নতুন প্রজন্মের কথা বললে, নতুন বাংলাদেশের কথা বললে, এমন অভিযোগ তারা আশা করেন না।’

এর জবাবে নাহিদ বলেন, ‘সরকারে থাকা ব্যক্তিদেরই অভিযোগের প্রমাণ দিতে হবে, কারণ এখন তারাই সরকারে আছেন।’

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন: সংসদে নাহিদ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত