বৃষ্টিতেই আবারও চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু, এরপর মুষলধারে বৃষ্টিতে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর গোলপাহাড়, প্রবর্তক মোড়সহ একাধিক এলাকায় সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
মঙ্গলবার সকাল ১০টার পর গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয় । এরপর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা যায় গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়ক পর্যন্ত। ভারি বৃষ্টিতে ওই সব এলাকায় খাল ও সড়ক একাকার হয়ে যায়।
নগরীর কাতালগঞ্জে খালের কালভার্ট সংস্কারের কারণে গত দুই মাস ধরে সড়কের একপাশ বন্ধ থাকায় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর বদনা শাহ মাজার, চট্টগ্রাম নার্সিং কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক বৃষ্টিতে ডুবেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, “প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা হচ্ছে।”

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন