ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

স্বাস্থ্য ও চিকিৎসা

হবিগঞ্জে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান।

ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন। এ সময় শহরের সবুজবাগ এলাকায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং অপরিচ্ছন্নতার অপরাধে ৩০ হাজার টাকা, রাজনগর এলাকায় সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং সঠিকভাবে ওষুধ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও বেবিস্টেন্ড এলাকায় আপন ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং যথাযথ প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়ে সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে তিনটি প্রতিষ্ঠানে অভিযান ও বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। এছাড়া সকল ধরণের অনিয়ম আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান।

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন। এ সময় শহরের সবুজবাগ এলাকায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং অপরিচ্ছন্নতার অপরাধে ৩০ হাজার টাকা, রাজনগর এলাকায় সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং সঠিকভাবে ওষুধ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও বেবিস্টেন্ড এলাকায় আপন ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং যথাযথ প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়ে সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে তিনটি প্রতিষ্ঠানে অভিযান ও বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। এছাড়া সকল ধরণের অনিয়ম আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত