ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জাতীয়

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটের দিকে তিনি জেলা স্টেডিয়ামে সমাবেশস্থলে পৌঁছান এবং ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

১৫ জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর জেলার পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়া দুপুর পর মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করারও কথা রয়েছে তার।

ঐতিহাসিক এ কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন সমাবেশস্থলে প্রিয় নেতাকে দেখার জন্য।

সর্বপ্রথম টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষককে কার্ড দেয়া হচ্ছে আপাতত।

এর আগে, আজ সকালে ‘সবার আগে বাংলাদেশ’ বাসটিতে করে সকালে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তিনি।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

পহেলা বৈশাখে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটের দিকে তিনি জেলা স্টেডিয়ামে সমাবেশস্থলে পৌঁছান এবং ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

১৫ জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর জেলার পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়া দুপুর পর মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করারও কথা রয়েছে তার।

ঐতিহাসিক এ কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন সমাবেশস্থলে প্রিয় নেতাকে দেখার জন্য।

সর্বপ্রথম টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষককে কার্ড দেয়া হচ্ছে আপাতত।

এর আগে, আজ সকালে ‘সবার আগে বাংলাদেশ’ বাসটিতে করে সকালে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তিনি।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত