ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জাতীয়

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) এক আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস।

এর আগে, গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ায় হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) এক আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস।

এর আগে, গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ায় হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত