স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে কিনা, তা নির্ভর করছে জাতীয় সংসদের ওপর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (০৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে অধ্যাদেশ জারি করেছে, নির্বাচন কোন পন্থায় হবে, জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে তা সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।
সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। ভেঙে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সরকার এখন যে অনুযায়ী ব্যবস্থা নিতে বলছে, নির্বাচন কমিশন (ইসি) সেভাবেই ব্যবস্থা নেবে। ইসির কাজ ব্যবস্থাপনা করা।
সংসদে নারী আসনের নির্বাচনে আনুপাতিক হারে দলগুলো আসন পাবে বলেও জানান তিনি।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন