ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জাতীয়

সরকারি চাকরিজীবীদের অফিসে প্রবেশ ও বের হওয়া নিয়ে বিশেষ নির্দেশ

ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়, আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুসরণ বাধ্যতামূলক। বিধিমালা অনুযায়ী নিম্নোক্ত কার্যক্রমগুলো অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে—

(ক) অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা;

(খ) অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা;

(গ) দেরিতে অফিসে উপস্থিত হওয়া।

এ প্রেক্ষিতে সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অফিস সময় শেষ হওয়ার আগে—পবিত্র মাহে রমজানে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজানের পর বিকেল ৫টার আগে—কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।

অফিস চলাকালে দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর পূর্বানুমতি নিতে হবে। একই সঙ্গে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী সংরক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি প্রদান এবং ডিজিটাল হাজিরা নিশ্চিত করে তবেই অফিস ত্যাগ করতে হবে।

নির্দেশনা অমান্য করে কেউ অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে, অফিস ত্যাগ করলে বা দেরিতে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের অফিসে প্রবেশ ও বের হওয়া নিয়ে বিশেষ নির্দেশ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত