ভোলার তজুমদ্দিন উপজেলায় এক ব্যবসায়ীর কারাবাসের সুযোগ নিয়ে মুখোশধারী ডাকাত দল ফাঁকা বাড়িতে লুটপাট চালিয়েছে। এ সময় তারা বাড়িতে থাকা ৬৫ বছর বয়সি বৃদ্ধা ইয়ানুর বেগমকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী বর্তমানে কারাগারে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে রাতে সশস্ত্র ও মুখোশধারী ডাকাতরা প্রবেশ করে এবং ঘরে তাণ্ডব চালায়। ঘটনার সময় বাধা দিতে গেলে ওই বৃদ্ধার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে জানা গেছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ভোলার তজুমদ্দিন উপজেলায় এক ব্যবসায়ীর কারাবাসের সুযোগ নিয়ে মুখোশধারী ডাকাত দল ফাঁকা বাড়িতে লুটপাট চালিয়েছে। এ সময় তারা বাড়িতে থাকা ৬৫ বছর বয়সি বৃদ্ধা ইয়ানুর বেগমকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী বর্তমানে কারাগারে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে রাতে সশস্ত্র ও মুখোশধারী ডাকাতরা প্রবেশ করে এবং ঘরে তাণ্ডব চালায়। ঘটনার সময় বাধা দিতে গেলে ওই বৃদ্ধার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন