BD State News

জন দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতের সবজি বাজারে চড়া দাম, চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শীতের আমেজে শাকসবজির পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করা গেলেও এর সুফল মিলছে না সাধারণ মানুষের থলেতে। বাজারে শীতকালীন বিভিন্ন জাতের পণ্যের সরবরাহ বাড়লেও দামের পারদ নামছে না কিছুতেই। ফলে বাড়তি খরচের মুখে পড়ে বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন বাজারের ক্রেতারা।

খুচরা বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির মধ্যে শিম, পাকা টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও গাজরের মতো প্রয়োজনীয় পণ্যের প্রাচুর্যতা রয়েছে। কিন্তু ব্যবসায়ীরা এসব পণ্যের দাম চড়া রাখায় সাধারণ আয়ের মানুষেরা প্রয়োজনমতো কেনাকাটা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। একইসঙ্গে মাছের বাজারও বেশ চড়া রয়েছে। সব মিলিয়ে নিত্যপণ্যের এমন ঊর্ধ্বমুখী দামে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

বিষয় : আখাউড়া সবজির বাজার ব্রাহ্মণবাড়িয়া মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ

আপনার মতামত লিখুন

BD State News

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতের সবজি বাজারে চড়া দাম, চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শীতের আমেজে শাকসবজির পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করা গেলেও এর সুফল মিলছে না সাধারণ মানুষের থলেতে। বাজারে শীতকালীন বিভিন্ন জাতের পণ্যের সরবরাহ বাড়লেও দামের পারদ নামছে না কিছুতেই। ফলে বাড়তি খরচের মুখে পড়ে বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন বাজারের ক্রেতারা।

খুচরা বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির মধ্যে শিম, পাকা টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও গাজরের মতো প্রয়োজনীয় পণ্যের প্রাচুর্যতা রয়েছে। কিন্তু ব্যবসায়ীরা এসব পণ্যের দাম চড়া রাখায় সাধারণ আয়ের মানুষেরা প্রয়োজনমতো কেনাকাটা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। একইসঙ্গে মাছের বাজারও বেশ চড়া রয়েছে। সব মিলিয়ে নিত্যপণ্যের এমন ঊর্ধ্বমুখী দামে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত