ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

চিত্র বিচিত্র

সিংগাইরে কালীগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ মাটিকাটা এলাকায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ মাটিকাটা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ‘দক্ষিণ মাটিকাটা নৌকা বাইচ-২০২৬’-এ সভাপতিত্ব করেন নটরডেম কলেজের প্রভাষক মো. ওমর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু সায়েম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন ও মো. আমজাদ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নৌকা বাইচে মোট আটটি দল অংশ নেয়। প্রতিযোগিতায় গোবিন্দল কসাইবাড়ির নৌকা চ্যাম্পিয়ন এবং জামশার মাসুদ রানা নৌকা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী। প্রতিযোগিতা চলাকালে নদীতে নৌযান চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নৌকা বাইচটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিংগাইরে কালীগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত