ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

আত্মহত্যা

সিংগাইরে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় সেলিনা আক্তার (৩৮) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত সেলিনা আক্তার জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তার বড় মেয়ে জান্নাতুল সেলিনা আক্তারকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিংগাইরে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় সেলিনা আক্তার (৩৮) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত সেলিনা আক্তার জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তার বড় মেয়ে জান্নাতুল সেলিনা আক্তারকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত