ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

ফুটবল

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

হেক্সা মিশনে আরও একবার ব্যর্থ ব্রাজিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন আলিং হালান্ড। ব্রাজিলের পক্ষে এক গোল করেন নেইমার।

এতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, হালান্ডের এমন দানবীয় পারফরম্যান্সে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরবময় ইতিহাস গড়লো নরওয়ে।

ম্যাচের ৪ মিনিটেই ব্রাজিলের জালে বল জএয়ায় নরওয়ে। তবে গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর ১১ মিনিটে বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে যান ম্যাথউস কুনহা। তবে মুহূর্তেই স্লাইডিং ট্যাকলে তাকে থামিয়ে দেন ক্রিস্টোফার আয়ের। 

কুনিয়া সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি সেটি নাকচ করে দেন। পরে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

কিন্তু ম্যাচের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। তার শট ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। 

মাঠে নেইমার

ম্যাচের ৪০ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। ডি বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট সেভ করেছেন নরওয়ে গোলকিপার। প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেছেন অ্যালিসন। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু'দল। 

বিরতি থেকে ফিরে গোলের লক্ষ্যে একের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। উলটো ম্যাচের ৭৯ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে নরওয়ে এগিয়ে দিয়েছেন হালান্ড।

এরপর আবারও গোলের দেখা পান হালান্ড। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার। এটি বিশ্বকাপে হলান্ডের ৭ম গোল। এর ফলে সর্বোচ্চ গোল তিনি ছুঁলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে।

ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নরওয়ে। 

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত