ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

ফুটবল

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা। নিহতের কাতারে দেড় হাজার মানুষ। এই চরম দুর্যোগের মুহূর্তে দেশটির দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য তিনি আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য নিশ্চিত করেছে।

নেইমারের দেওয়া এই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও অস্থায়ী আশ্রয়ের পেছনে ব্যয় করা হবে।

দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে নেইমার এক খুদে বার্তায় জানান, ভেনেজুয়েলার মানুষের জন্য তার হৃদয় কাঁদছে। তিনি আশা প্রকাশ করেন, এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটু শক্তি ও স্বস্তি দেবে।

এদিকে, ৩৪ বছর বয়সী নেইমার এখন বিশ্বকাপ খেলছেন। ব্রাজিলের প্রথম দুটি ম্যাচ চোটের কারণে মিস করলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে বিকল্প খেলোয়াড় হিসেবে নেমে মাঠে ফেরেন এই ফুটবল তারকা।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা। নিহতের কাতারে দেড় হাজার মানুষ। এই চরম দুর্যোগের মুহূর্তে দেশটির দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য তিনি আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য নিশ্চিত করেছে।

নেইমারের দেওয়া এই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও অস্থায়ী আশ্রয়ের পেছনে ব্যয় করা হবে।

দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে নেইমার এক খুদে বার্তায় জানান, ভেনেজুয়েলার মানুষের জন্য তার হৃদয় কাঁদছে। তিনি আশা প্রকাশ করেন, এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটু শক্তি ও স্বস্তি দেবে।

এদিকে, ৩৪ বছর বয়সী নেইমার এখন বিশ্বকাপ খেলছেন। ব্রাজিলের প্রথম দুটি ম্যাচ চোটের কারণে মিস করলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে বিকল্প খেলোয়াড় হিসেবে নেমে মাঠে ফেরেন এই ফুটবল তারকা।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত