ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

ফুটবল

প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপে প্রথমবারের মতো গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছে মেক্সিকো। চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে, গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয় স্বাগতিক মেক্সিকো।

ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকলেও বিরতির পর ঝড় তোলে মেক্সিকো। ৫৫তম মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম আসরে খেলতে নামা ২২ বছর বয়সী মাতেও শ্যাভেজ গোল করে দলকে এগিয়ে দেন। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান কুইনোনস। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন আলভারো ফিদালগো।

এই জয়ের মাধ্যমে নিজেদের আগের সেরা গ্রুপ পর্বের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে ‘এল ত্রি’রা । এর আগে, তাদের সেরা অর্জন ছিল ১৯৮৬ ও ২০০২ বিশ্বকাপে দুই জয় ও এক ড্র।

এদিকে, ম্যাচে আরেকটি ইতিহাস গড়েন ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা। বিশ্বকাপে মেক্সিকোর হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা পান তিনি। এছাড়া, ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ষষ্ঠ বিশ্বকাপে খেলার বিরল কীর্তি গড়েন গোলরক্ষক গিলের্মো ওচোয়া। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এই তালিকায় যোগ দিলেন তিনি।

অন্যদিকে, মাত্র এক পয়েন্ট নিয়েই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেক প্রজাতন্ত্রকে। আর নকআউট পর্বে নিজেদের প্রতিপক্ষ জানার অপেক্ষায় এখন স্বাগতিক মেক্সিকো।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে প্রথমবারের মতো গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছে মেক্সিকো। চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে, গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয় স্বাগতিক মেক্সিকো।

ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকলেও বিরতির পর ঝড় তোলে মেক্সিকো। ৫৫তম মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম আসরে খেলতে নামা ২২ বছর বয়সী মাতেও শ্যাভেজ গোল করে দলকে এগিয়ে দেন। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান কুইনোনস। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন আলভারো ফিদালগো।

এই জয়ের মাধ্যমে নিজেদের আগের সেরা গ্রুপ পর্বের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে ‘এল ত্রি’রা । এর আগে, তাদের সেরা অর্জন ছিল ১৯৮৬ ও ২০০২ বিশ্বকাপে দুই জয় ও এক ড্র।

এদিকে, ম্যাচে আরেকটি ইতিহাস গড়েন ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা। বিশ্বকাপে মেক্সিকোর হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা পান তিনি। এছাড়া, ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ষষ্ঠ বিশ্বকাপে খেলার বিরল কীর্তি গড়েন গোলরক্ষক গিলের্মো ওচোয়া। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এই তালিকায় যোগ দিলেন তিনি।

অন্যদিকে, মাত্র এক পয়েন্ট নিয়েই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেক প্রজাতন্ত্রকে। আর নকআউট পর্বে নিজেদের প্রতিপক্ষ জানার অপেক্ষায় এখন স্বাগতিক মেক্সিকো।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত