নাশকতার আশঙ্কায় সাভারের একাধিক স্পটে পুলিশের অবস্থান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা নাশকতা করতে পারে—এমন আশঙ্কায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের একাধিক স্পটে অবস্থান নিয়েছে পুলিশ।
সকাল থেকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল, সালেহপুর ব্রিজ ও শ্যামলী কাটা এলাকায় অবস্থান নেয় সাভার থানা পুলিশ। এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় অবস্থান নিয়ে চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। তবে সকাল থেকে এ ঘটনায় দলটির কোনো নেতাকর্মীকে আটকের ঘটনা ঘটেনি।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, নাশকতার আশঙ্কা থেকে সাভার থানা এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ ও শ্যামলী কাটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ভবানীপুর বাজার এলাকাতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ কাউকেই আটক করা হয়নি। তবে মিছিলের প্রস্তুতিকালে বিকেল ৪টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকা থেকে ৬ জন নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ দলটির ব্যানার উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নাশকতার আশঙ্কায় আশুলিয়া থানা এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ১১টি পুলিশের টহল টিম কাজ করছে। আজ কাউকেই আটক করা হয়নি। তবে গতকাল বিকেলে কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতিকালে আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদীর একটি নৌকা থেকে ৭ জন আওয়ামী লীগ সমর্থককে আটক করা হয়েছে।
শেষ///

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন