রাজপথের ত্যাগী কর্মী হিমেল হলেন সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক
দীর্ঘদিন পর সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। কমিটিতে রাজপথের ত্যাগী কর্মী মোশারফ হিমেল খানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ৫ জুন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের অনুমোদনে সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈম দায়িত্ব পেয়েছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাভার কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতা মোশারফ হিমেল খানের বিরুদ্ধে ২২টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গেছে। তবে রাজনৈতিক দমন-পীড়ন ও হয়রানির মুখেও তিনি রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্যও সরে দাঁড়াননি। নেতাকর্মীদের দাবি, জুলাই আন্দোলনেও তিনি সামনের সারিতে থেকে সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করেছেন।
মোশারফ হিমেল খানকে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় একজন ত্যাগী, পরীক্ষিত ও সংগ্রামী নেতার যথাযথ মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতাকর্মীরা।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোশারফ হিমেল খান ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দীর্ঘ সাত বছর পর সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে মূল্যায়ন করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সকলের কাছে দোয়া চাই, যেন সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। পাশাপাশি দলের আদর্শকে ধারণ করে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।”
তিনি আরও বলেন, “সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল ছাত্রদল গড়ে তুলতে কাজ করব। সংগঠনের স্বার্থে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন