ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

আইন-আদালত

সিলেটে মাজারে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

সিলেটে মাজারে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
অভিজানে আটক ২

সিলেট নগরীতে মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। একই ঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। ধর্মীয় উদ্দেশ্যে তিনি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য সিলেটে আসেন।

র‌্যাব জানায়, সোমবার (১১ মে) দিবাগত রাতে নগরীর শাহপরাণ এলাকায় এক ব্যক্তি প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ করে। পরে কৌশলে তাকে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন ব্যক্তি এবং আরও কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাচালক মিলে তাকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের বিষয়টি জানালে স্থানীয়রা র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব-৯ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এ সময় একটি অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

র‌্যাব-৯-এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে। পলাতক একজন অটোরিকশাচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিলেটে মাজারে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত