ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

আইন-আদালত

মাদকবিরোধী অভিযানে রাঙামাটিতে গ্রেফতার ৪

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান,৪ মাদকসেবী গ্রেফতার

রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় কোতয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে চারজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দিনভর পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর,নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে একটি অভিযানিক দল শহরের শান্তিনগরসহ বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আবু বক্কর সিদ্দিক (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় বসবাস করছিলেন।

মো. হেফাজ উদ্দিন (২৮), বান্দরবানের আলিকাদম উপজেলার স্থায়ী বাসিন্দা, বর্তমানে শান্তিনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

মো. নুর উন নবী (২৯), রাঙামাটির লংগদু উপজেলার চাইল্লাতলী এলাকার বাসিন্দা।

মো. সোহেল রানা (৩০), রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শহরের বিভিন্ন এলাকায় মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধির অভিযোগের প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকসেবনের সঙ্গে জড়িত থাকার তথ্য স্বীকার করেছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

এদিকে, স্থানীয় সচেতন মহল পুলিশের এমন ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেছে, মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রাখলে শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।হ্যাপির মোড় এলাকার স্থায়ী বাসিন্দা মো. ইমরান বলেন,মাদক সমাজের একটি ভয়াবহ ক্যান্সারের মতো। মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুবসমাজকে সচেতন করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও এলাকাবাসী সবাইকে একযোগে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মাদকবিরোধী অভিযানে রাঙামাটিতে গ্রেফতার ৪

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত