ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

ফুটবল

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

২৭ এপ্রিল সোমবার ফরিদপুরের মধুখালীতে বিকালে,মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে  প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান মিয়া এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

খেলায় বালক বিভাগে ডুমাইন  সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে ভুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে মনোহরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে ভুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

২৭ এপ্রিল সোমবার ফরিদপুরের মধুখালীতে বিকালে,মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে  প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান মিয়া এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

খেলায় বালক বিভাগে ডুমাইন  সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে ভুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে মনোহরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে ভুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত