চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের (মঈন) চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আক্কাস আলী।
গ্রেপ্তার আসামিরা হলেন- মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২),মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
এডিসি বলেন, ‘শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনকে ১ নাম্বার আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের হয়। এই ঘটনায় মঈনের সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৪। পরে ওই চার আসামিকে থানায় হস্তান্তর করেছে র্যাব।’
এই ঘটনার মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
এর আগে, ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন