মানিকগঞ্জে সুষ্ঠুভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের মধ্যে অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। প্রতিটি ফিলিং স্টেশন ও সরকার অনুমোদিত জ্বালানি তেল বিক্রয়কেন্দ্র এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত গ্রাহকদের জ্বালানি তেল সরবরাহ করবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় জ্বালানি তেলের পরিস্থিতি মনিটরিং-বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় জেলায় পেট্রলপাম্পের মালিকেরা উপস্থিত ছিলেন।
সভায় তাঁদের বিক্রয়কেন্দ্রগুলোতে গ্রাহকদের বিশেষ করে মোটরসাইকেলচালকদের তেল সরবরাহ নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে সভায় উপস্থিত সবার সম্মতিতে অ্যাপের মাধ্যমে সুষ্ঠুভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন