হেমন্তের আমেজে সিরাজগঞ্জে শীতের প্রস্তুতি, ব্যস্ততা বেড়েছে কারিগরদের
শরৎকাল পেরিয়ে প্রকৃতিতে এখন চলছে হেমন্তের বসবাস। এর মাঝেই আগমনী বার্তা শোনা যাচ্ছে শীতের। আবহাওয়ায় যোগ হয়েছে শীতের আমেজ।প্রকৃতির নানা রূপ পরিবর্তনের সাথে সাথে শীতের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। মাঠের পর মাঠ ফসলের জমি আর ঘাসগুলোর ডগায় জমছে শিশিরবিন্দু, যা শীতের আগমনী বার্তা স্পষ্ট করে দিচ্ছে। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে সিরাজগঞ্জে লেপ ও তোষক তৈরির সঙ্গে যুক্ত কারিগররা তাদের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।