শারীরিক দুর্বলতা ও অসুস্থতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধা হতে পারেনি। এর প্রমাণ মিলল ৬৫ বছর বয়সী এক ভোটারের ক্ষেত্রে, যিনি অসুস্থ শরীর নিয়েই ভোটকেন্দ্রে উপস্থিত হন।প্রবীণ এই নাগরিক নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হুইলচেয়ারের সাহায্য নেন। শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে তার এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত সবাইকে চমকে দেয় এবং ভোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহের বিষয়টি নতুন করে ফুটিয়ে তোলে।