জয়পুরহাটে বর্ণিল আয়োজনে শুভ দীপাবলি উদ্যাপন
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম শুভ দীপাবলি উপলক্ষে জয়পুরহাটে আনন্দঘন আবহ তৈরি হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে উৎসবপ্রেমী মানুষ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন।এ উপলক্ষে স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে নানা রঙের বাতির রোশনাই, প্রদীপ জ্বালানোর পাশাপাশি বর্ণিল আতশবাজির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সার্বিক এই আয়োজনে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।