কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নতুন কার্যনির্বাহী কমিটি আত্মপ্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্বব্যাপী পরিচিত শিক্ষার্থী উদ্যোক্তাদের আসর 'হাল্ট প্রাইজের' আগামী ২০২৬-২৭ সেশনের জন্য নতুন আয়োজক কমিটি প্রস্তুত করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তরুণ উদ্যোক্তাদের এই বৈশ্বিক প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মোট সাতটি ভিন্ন উইংয়ের সমন্বয়ে ২৯ সদস্য বিশিষ্ট এই কমিটি চূড়ান্ত করা হয়েছে।