সিরাজগঞ্জে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরুর হালচাষ
সময় পরিক্রমায় সিরাজগঞ্জ অঞ্চলে কৃষিকাজে গবাদিপশু দিয়ে জমি প্রস্তুত করার প্রাচীন পদ্ধতিটি এখন প্রায় বিলুপ্তির মুখে। বর্তমান যুগে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহারের ফলে এই ঐতিহ্যবাহী কাজটি হারিয়ে যেতে বসেছে।প্রযুক্তির ছোঁয়ায় দেশের বিভিন্ন এলাকার কৃষি খাতে এসেছে আধুনিকতার ছোঁয়া, যার সুবাদে কৃষকরা খুব সহজেই তাদের প্রয়োজনীয় সুবিধাগুলো ভোগ করছেন। আর এই সামগ্রিক অগ্রগতির ধারাতেই সিরাজগঞ্জ থেকে ধীরে ধীরে চিরতরে হারিয়ে যাচ্ছে একসময়ে বহুল ব্যবহৃত গরুর সাহায্যে হালচাষের প্রচলন।