রাজনৈতিক সংকট তৈরির ষড়যন্ত্র চলছে: নোয়াখালী জেলা বিএনপি নেতা আজাদ
নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বর্তমান সময়ে দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা ও সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন।তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি এ ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করে কোনোভাবেই সংঘাতময় পরিবেশ সৃষ্টি করা উচিত হবে না।