লালমনিরহাটে হাতের লেখা প্রতিযোগিতায় সেরা দুই স্থান অর্জন করল শিবরাম স্কুলের শিক্ষার্থীরা
লালমনিরহাট জেলায় আয়োজিত হাতের লেখা প্রতিযোগিতায় দারুণ সাফল্য দেখিয়েছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। জাতীয় শিশুকিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর' এই জেলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছিল।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় স্থান নিজেদের দখলে নিতে সক্ষম হয়।