ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু করল হাইকমিশন
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করা হয়েছে। রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে ভিসা প্রত্যাশীদের জন্য এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন এই নিয়ম অনুযায়ী, এখন থেকে যেকোনো ধরনের ভারতীয় ভিসার আবেদন করার সময় নির্দিষ্ট একটি ফরম্যাটে 'ভিসা আন্ডারটেকিং ফরম' বা মুচলেকা বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে।