কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে সুন্দরবন এলাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণ বন্যপ্রাণীর মাংস ও বিভিন্ন দেহাংশ উদ্ধার করা হয়েছে।অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে ২৮ কেজি ওজনের হরিণের মাংসের পাশাপাশি প্রাণীটির আটটি পা, দুটি মাথা এবং দুটি চামড়া জব্দ করা হয়।