সৌদি আরবে শুরু হলো ষষ্ঠ হজ প্রদর্শনী ও সম্মেলন
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সার্বিক তত্ত্বাবধানে জেদ্দা শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী। ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত রবিবার বাদশাহর প্রতিনিধি হিসেবে এই আয়োজনের উদ্বোধন করেন মক্কা প্রদেশের উপ-শাসক।হজ ব্যবস্থাপনার উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।