চালকদের দক্ষতা বৃদ্ধিতে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ চালুর উদ্যোগ বিআরটিসির
সড়ক দুর্ঘটনা রোধ এবং চালকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।এই কর্মসূচির আওতায় দেশের নানা প্রান্তে পাঁচ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।