নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর অম্বিকাচরণ (এসি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ অতীতে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে মারা যাওয়া সকল শিক্ষক ও কর্মচারীর স্মরণে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে তাদের কর্মজীবন নিয়ে আলোচনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।