দেশে গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে শিক্ষার্থী এইচআইভি রোগী
ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের ব্যবধানে দেশে নতুন করে এইচআইভি আক্রান্তদের মাঝে শিক্ষার্থীদের অনুপাত দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে।প্রকাশিত তথ্যে জানানো হয়, ২০২১ সালে নতুন শনাক্ত হওয়া এইচআইভি রোগীদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ দশমিক ১৩ শতাংশ।