মাথাব্যথাকে সাধারণ ভেবে এড়িয়ে যাবেন না
মাথাব্যথাকে আপাতদৃষ্টিতে একটি সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও, এটি অনেক সময় বড় ধরনের জটিলতার জন্ম দিতে পারে। জীবনের কোনো না কোনো পর্যায়ে কমবেশি সবাইকেই এই অস্বস্তির মুখোমুখি হতে হয়।বিভিন্ন কারণে মানুষের এই সমস্যা দেখা দিতে পারে। তাই একে কেবল মামুলি সমস্যা হিসেবে না ভেবে বরং সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।