জন্মদিনের আগেই স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা
আগামী মঙ্গলবার বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার জন্মবার্ষিকী। এই বিশেষ দিনটি উদযাপনের প্রাক্কালে জনপ্রিয় এই শিল্পীকে একটি স্বর্ণের গিটার উপহার দেওয়া হয়েছে।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা গেছে, চ্যানেল আইয়ের পক্ষ থেকে এই কিংবদন্তি শিল্পীর হাতে জন্মদিনের শুভেচ্ছা স্বরূপ স্বর্ণের তৈরি এই গিটারটি তুলে দেওয়া হয়।