আসন্ন স্থানীয় সরকার ভোট মোকাবিলায় বিশেষ কমিটি করল এনসিপি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের সাংগঠনিক প্রস্তুতি ও কর্মপন্থা চূড়ান্ত করতে একটি নতুন প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ের নির্বাচন সামনে রেখেই এই ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি’ সাজানো হয়েছে। এর মাধ্যমে ভোটের মাঠে দলের সার্বিক পরিকল্পনা এবং কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা করা হবে।