ত্বকের সুস্থতায় নতুন চর্চা: 'স্কিন ফাস্টিং'
সুন্দর, প্রদীপ্ত এবং ত্রুটিহীন ত্বক পেতে বর্তমানে নিয়মিত মুখে বিভিন্ন প্রসাধন সামগ্রী বা প্রসাধনী ব্যবহারের প্রবণতা রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রূপচর্চার নামে অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার কখনো কখনো ত্বকের জন্য উপকারের চেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই অতিরিক্ত পরিচর্যার বিপরীতে ত্বকের যত্নে বর্তমানে 'স্কিন ফাস্টিং' বা ত্বক বিশ্রামে রাখার ধারণাটি বেশ জনপ্রিয়তা লাভ করছে।দৈনন্দিন রূপচর্চার রুটিন থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়া এবং ত্বকে প্রসাধনীর ব্যবহার কমিয়ে দেওয়া এই পদ্ধতির মূল কথা। এর ফলে ত্বক নিজের স্বাভাবিক ভারসাম্য ফিরে পাওয়ার সুযোগ পায় এবং দীর্ঘমেয়াদি সুস্থতা বজায় থাকে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।