স্মরণে বারী সিদ্দিকী: বিরহের সুরে মোহাচ্ছন্ন করা এক শিল্পী
বাংলা সঙ্গীতের ভূবনে এক অনন্য নাম বারী সিদ্দিকী। তাঁর গাওয়া ব্যথাতুর ও মনকাড়া সুর আজও শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কেটে যায়। অগণিত মানুষের মন জয় করা এই শিল্পী তাঁর জাদুকরী গায়কীর মাধ্যমে বাংলা লোকগানের ধারাকে সমৃদ্ধ করেছিলেন।তাঁর গাওয়া কালজয়ী গান "আমার সোয়া চান পাখি, আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি!" আজও সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ফেরে। এই বিশেষ সুরটি বিরহ ও আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, যা শ্রোতাদের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছে।